August 26, 2026, 5:52 pm

শাকিবের অতিরিক্ত ৬০ লাখ টাকা দাবি

Reporter Name
  • আপডেট Tuesday, September 12, 2023
  • 109 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: ‘প্রিয়তমা’ সিনেমা ব্যবসা সফল হওয়ার পর শাকিব খান পারিশ্রমিক বেশি দাবি করছেন। বর্তমানে তিনি ১ কোটি টাকা চাচ্ছেন প্রতিটি সিনেমার জন্য। পরিচালক বদিউল আলমের ‘নীল দরিয়া’ সিনেমায় অভিনয়ের কথা ছিল শাকিব খানের। শুরুতে এই সিনেমায় কাজের জন্য পারিশ্রমিক হিসেবে ৪০ লাখ টাকা দেয়া হয় নায়ককে। কিন্তু এখন আরো ৬০ লাখ টাকা চাচ্ছেন প্রযোজকের কাছে। অতিরিক্ত টাকা দিতে প্রযোজক রাজি না হওয়ায় অগ্রিম নেওয়া ৪০ লাখ টাকা ফেরত দিয়েছেন এই নায়ক।

গত ২০ জুলাই থেকে শুটিং শিডিউল ছিল বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমার। শুটিং শুরু হওয়ার আগেই ফাইট ডিরেক্টর আরমান ও চিত্রগ্রাহক মজনুকে নিয়ে কক্সবাজারের জেলেপল্লিতে লোকেশন দেখে আসেন নির্মাতা। এ বিষয়ে বদিউল আলম খোকন বলেন, এখন শাকিব খানকে দিয়ে ‘নীল দরিয়া’ সিনেমা করতে হলে ৪০ লাখ টাকার সঙ্গে আরও ৬০ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেছেন তিনি। পারিশ্রমিক হিসেবে নেয়া ৪০ লাখ টাকা প্রযোজককে ফেরত দিয়েছেন সে। বদিউল আলম বলেন, শাকিব খানকে আমরা টাকা দেয়ার সময় তার পারিশ্রমিক ছিল ৩৫ থেকে ৫০ লাখ টাকার মধ্যে।

আমরা ৪০ লাখ টাকা দিয়েছিলাম। শুটিংয়ের জন্য ২০ জুলাই থেকে শিডিউল দিয়েছিলেন। সেভাবেই সব প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু কিছুদিন পর হঠাৎ করেই সে জানায়, ঈদুল আজহার জন্য ‘প্রিয়তমা’ করে তারপর ‘নীল দরিয়া’ করবেন। আমিও মেনে নেই। ঈদে ‘প্রিয়তমা’ হিট হয়। আর শাকিব খানও মত পাল্টায়, পারিশ্রমিক বাড়িয়ে দেন।
আফসোস করে এ পরিচালক বলেন, এখন নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে এক কোটি বা দুই কোটি টাকা সে নিতেই পারেন। এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা তো তাকে আগের পারিশ্রমিকে চূড়ান্ত করেছি। এখন সে আমাদের কাছে এটা দাবি করতে পারেন না। তার নৈতিকতার মধ্যে এটি পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে হবে না তো। এটা খুব অন্যায়।
এ পরিচালক শাকিব খানের কাছে প্রশ্ন রেখে বলেন, প্রিয়তমা সিনেমা যদি হিট না হতো তাহলে কি ৪০ লাখ থেকে ২০ লাখ টাকা প্রযোজককে সে ফেরত দিতেন?

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর