July 11, 2026, 5:26 pm

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পেতে লাগবে ৫৭ লাখ রুপি!

Reporter Name
  • আপডেট Thursday, September 7, 2023
  • 118 জন দেখেছে

ক্রীড়া নিউজ ডেস্ক :: আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ক্রিকেট সমর্থকদের কাছে এই দুই প্রতিবেশী দেশের যেকোনো ম্যাচেরই আবেদন অন্য রকম। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনা যে তুঙ্গে থাকবে তা অনুমেয়। কিন্তু এই দুই দলের ম্যাচের টিকিট নিয়ে যা হচ্ছে, তা রীতিমতো অকল্পনীয়। হাই ভোল্টেজ এই ম্যাচের একটি টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে ৫৭ লাখ রুপিতে! বিশ্বকাপ উপলক্ষে গত ২৫ আগস্ট থেকে টিকেট বিক্রি শুরু করেছে আইসিসি ও বিসিসিআই। বিশ্বকাপের অফিশিয়াল টিকেটিং পার্টনার বুকমাইশো। 

অনলাইন টিকেট বিক্রির ওয়েবসাইটটিতে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য ছাড়া সব টিকেট ইতোমধ্যে বুক হয়ে গেছে। গত ২৯ আগস্ট ও ৩ সেপ্টেম্বর ছাড়া হয়েছিল ১৪ তারিখের ম্যাচ টিকেট। ছাড়ার অল্প সময়েই শেষ সব। দর্শকরা বুকমাইশোর ওয়েবসাইটে ঢুকে হতাশই হয়েছেন। সেই সুযোগটা কাজে লাগাচ্ছে ভারতের টিকেট বিক্রির সেকেন্ডারি ওয়েবসাইট ভায়াগোগো। তাদের ওয়েবসাইটে সব ম্যাচেরই টিকেট পাওয়া যাচ্ছে। মূলত, বুকমাইশো থেকে টিকেট কিনে তারা চড়া দামে বিক্রি করছে। যাতে টিকেটের দাম সর্বোচ্চ ৫৭ লাখ রুপিতে পৌঁছেছে। 

শুধু যে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়েই সমর্থকদের অসন্তোষ, তা নয়। ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচের টিকিটও চড়া দামে বিক্রি হচ্ছে। ভিয়াগোগো ওয়েবসাইটে ওই ম্যাচের টিকিটের দাম ৪১ হাজার থেকে ৩ লাখ রুপিতেও বিক্রি হচ্ছে। ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার রুপি। সূত্র: হিন্দুস্তান টাইমস 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর