স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে সুশাসনের জন্য নাগরিক সুজন গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ফলজ, বনজ ও ঔষধী জাতের গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক সুজন গাজীপুর মহানগর কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম রাজিব, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান চৌধুরী। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতব এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো: মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্বাস আলী, শিক্ষক চৌধুরী আশরাফ হোসেন, গোলজার হোসেন, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাহজাহান শোভন প্রমুখ।