August 26, 2026, 1:28 pm

টঙ্গীতে ডিবি পরিচয়ে সাড়ে ৩ লাখ টাকা লুট, আহত ২

Reporter Name
  • আপডেট Wednesday, September 6, 2023
  • 136 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ডিবি পরিচয়ে এক বিকাশ দোকানের মালিকের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় কথিত ডিবির মারধরে দোকান মালিকসহ দুই জন আহত হন। আহতরা হলেন- বিকাশ দোকানের মালিক সুমন মিয়া (৩৫) ও তার ভাতিজা আবির (১৫)। তাদের বাড়ি টঙ্গীর স্টেশন রোড এলাকায়। এ ঘটনায় মঙ্গলবার টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিকাশ দোকান মালিক সুমন মিয়া জানান, বিকাশের দোকানে বেচাকেনা শেষে সোমবার দিবাগত রাতে ভাতিজা আবিরকে নিয়ে স্টেশন রোডের বাসায় যাচ্ছিলেন তিনি। তারা স্টেশন রোড এলাকার আবেদা মেমোরিয়াল হাসপাতালের সামনে পৌঁছামাত্র ডিবি লেখা সংবলিত একটি নোহা গাড়ি থেকে ৭-৮ জন লোক তাদেরকে এলোপাথাড়ি মারধর করে গাড়িতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে তারা ডাকচিৎকার শুরু করলে এক পর্যায়ে তাদের কাছে থাকা ব্যাগ ভর্তি নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে দ্রুত চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বিষয়টি তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর