July 8, 2026, 9:01 pm

গাজীপুরে রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Reporter Name
  • আপডেট Wednesday, September 6, 2023
  • 112 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কোনাবাড়ি থেকে সাভার নরসিংহপুর পর্যন্ত রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক এমপি। মঙ্গলবার গাজীপুরের কোনাবাড়ি জরুন লক্ষু মার্কেট ও কাশিমপুর জিতার মৌড় এলাকা থেকে পৃথক ভাবে আঞ্চলিক সড়কের প্রায় ৯ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আগামী ৬ মাসের মধ্যে কোনাবাড়ি-নরসিংহপুর সড়কটির সংস্কার কাজ শেষ করে জনদুুর্ভোগ লাগবের জন্য তিনটি ঠিকাদার প্রতিষ্ঠানকে ভাগ করে দেয়া হয়েছে। কয়েক বছর পূর্বে সড়কটি ৬০ ফুট প্রশস্ত করার জন্য প্রায় সতের (১৭’শ) কোটি টাকা বরাদ্ধ দেয় সরকার। কিন্তু অধিগ্রণ জটিলতার কারণে কাজের অগ্রগতি ঝিমিয়ে পড়ে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। মানুষের দুর্ভোগ লাগবে আপাতত ২৪-ফিট প্রশস্ত ৭ কিলোমিটার এলাকায় আরসিসি এবং দুুই কিলোমিটার কার্পেটিং এর উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি ৬০ ফুট প্রশস্ত করণের জন্য জমি অধিগ্রহণের কার্যক্রমও চলবে।
আ. ক. ম মোজাম্মেমল হক বলেন, আগামী ছয় মাসের মধ্যে ৬৬ কোটি ৯৮ লাখ ৫৯০ টাকা ব্যায়ে তিনটি ঠিকাদার প্রতিষ্ঠান এ সড়কের সংস্কার কাজ শেষ করবে। গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর-কোনাবাড়ি আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার কাজের অভাবে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কটি বহু স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃৃষ্টি হলেই জমে থাকে হাঁটু পানি। এই সড়কে চলাচলকারী যাত্রী ও পথচারীদের অনেকটা আতঙ্কে মধ্যেই চলাচল করতে হচ্ছে। ফলে ভাঙ্গাচোরা এই সড়কে দিয়ে চলাচল করতে গিয়ে গাড়ি উল্টে দুর্ঘটনার কবলে পড়ছে। তাই এসব দিক বিবেচনায় এনে গাজীপুর সিটি করপোরেশন দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে। আগামী ৬ মাসের মধ্যে সড়কটি যানবাহন চলাচল উপযোগী করার লক্ষ্য নিয়ে ৩টি ঠিকাদার প্রতিষ্ঠানকে ভাগ করে দেয়া হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণ বলেন, ৬০ ফুট প্রশস্ত করে সড়কটি সংস্কারের জন্য বরাদ্ধ পাওয়া গেলেও জমি অধিগ্রহন নিয়ে বেশ জটিলাতা সৃষ্টির হওয়ার কারণে কাজ বন্ধ থাকে। জনদুভোগের কথা চিন্তা করে আপাতত সড়কটি ২৪ ফুট প্রশস্ত করা হচ্ছে। জমি অধিগ্রহন জটিলতা শেষ হলে রাস্তাটি ৬০ ফুট রাস্তা প্রশস্ত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর