October 12, 2026, 2:38 pm

গাজীপুরে দুস্থদের মাঝে পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট Tuesday, September 5, 2023
  • 132 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে পুলিশ সুপার ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রীর এক বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে জেলা পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী জিনিয়া ফারজানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজমীর হোসেন। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন। এ সময় শতাধিক দুস্থ নারী ও পুরুষের প্রত্যেককে চাল, ডাল, তেল, লবন, চিনি, আলু, পিয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ টাকা প্রদান করা হয়। দুস্থদের মাঝে অন্ধ ও পঙ্গু ভিক্ষুকও রয়েছেন।
অনুষ্ঠানে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী শেখ, মো. ছানোয়ার হোসেন, মো. নাজমুস সাকিব খান, রবিউল ইসলামসহ জিএমপির অতিরিক্ত উপ-কমিশনার নন্দিতা মালাকার উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর