August 26, 2026, 12:36 pm

কক্সবাজারের টেকনাফে ২৮ হাজার ইয়াবাসহ আটক ৪

Reporter Name
  • আপডেট Tuesday, September 5, 2023
  • 130 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :: কক্সবাজারের টেকনাফে ২৮ হাজার পিস ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।আটককৃতরা হলেন, সলিম (৪০), ইয়াছিন (৩৬), হামিদ হোসেন (৪৫), আব্দুর রহমান (৩০)।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, সোমবার রাতে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে টেকনাফের মুন্ডার ডেইল ঘাট হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদে অভিযান চালানো হয়। রাত দেড়টার দিকে মুন্ডার ডেইল ঘাটে একটি ফিশিং বোট থেকে সন্দেহজনক চার ব্যক্তিকে থামার সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে তল্লাশি করে ইয়াছিনের কাছে থাকা একটি পলিব্যাগ থেকে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর