August 26, 2026, 12:36 pm

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত

Reporter Name
  • আপডেট Tuesday, September 5, 2023
  • 129 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক :: চলমান এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়া কাপে আর খেলা হবে না এই ক্রিকেটারের। এ কারণে দেশে ফিরে আসছেন তিনি। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ন্তর জায়গায় দলে যুক্ত হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে শান্তও এ তথ্য নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে লেখেন, এশিয়া কাপে আমার জার্নি শেষ। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছি আমি, এই টুর্নামেন্টে আর খেলতে পারবো না। বাংলাদেশ দলের বাকি ম্যাচগুলোর জন্য শুভ কামনা। দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নেবো। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।

বাংলাদেশের টপ অর্ডারে নির্ভরতার প্রতীক শান্ত। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও দলের বাকিদের ব্যর্থতার ভিড়ে একাই লড়েছিলেন টাইগার এই ব্যাটার। করেছিলেন ৮৯ রান। আর সবশেষ আফগানদের বিপক্ষে করেছেন ১০৫ বলে ১০৪ রান। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। তবে এর মধ্যেই আপাতত থামতে হচ্ছে এই রানমেশিনকে। গত রোববার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন শান্ত। পরের দিন এমআরআই করানো হয়।

বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান নাজমুল শান্তর চোট নিয়ে বলেন, ব্যাটিংয়ের সময় সে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভবের কথা জানিয়েছে। ফিল্ডিংও করতে পারেনি। এমআরআই স্ক্যান করে দেখা গেছে তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতর্কতা হিসেবে সে এই টুর্নামেন্টে (এশিয়া কাপ) আর খেলবে না এবং সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরবে এরপর বিশ্বকাপের প্রস্তুতি নেবে।

চলতি বছরে বাংলাদেশের সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক শান্তকে ঘিরে সুপার ফোরেও প্রত্যাশা ছিল অনেক। কিন্তু আপাতত তাকে ছাড়াই পরিকল্পনা সারতে হবে টিম ম্যানেজমেন্টকে। এদিকে, সোমবার রাতে পাকিস্তানে উড়ে গেছেন জ্বর থেকে সেরে ওঠা লিটন দাস। শান্ত ছিটকে পড়ায় দলে যুক্ত হবেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর