July 8, 2026, 9:01 pm

তুরাগ নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

Reporter Name
  • আপডেট Tuesday, September 5, 2023
  • 118 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বন্ধুদের সঙ্গে গাজীপুরে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তার লাশ সিটি করপোরেশনের গাছা থানাধীন ধীতপুর ঘাট এলাকার তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়। নিহতের নাম মো. শাহরিয়ার দিনার (১৬)। সে ময়মনসিংহের ফুলপুর থানার আটকুচি এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে এবং গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকার ইউনিক এডুকেয়ার স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজারের কলমেশ্বর এলাকায় পরিবারের সঙ্গে থাকতো শাহরিয়ার দিনার। সোমবার দুপুরে সে চার বন্ধুর সঙ্গে তুরাগ নদীতে গোসল করতে পার্শ্ববর্তী ধীতপুর ঘাট এলাকায় যায়। তারা নদীতে নেমে গোসল করার সময় পানিতে ডুবে নিখোঁজ হয় শাহরিয়ার। বন্ধুদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। 

খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় তাকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় তায়েরুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর