July 8, 2026, 9:02 pm

জিসিসি’র টঙ্গী অঞ্চলের অস্থায়ী ভবন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Monday, September 4, 2023
  • 107 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের অস্থায়ী ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মহানগরীর টঙ্গীর মেঘনা রোড সংলগ্ন গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গায় এ আয়োজন করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু, ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
অপরদিকে সকালে ঢাকা ময়মনসিংহ রাস্তায় সিডিএল ভবন হতে টঙ্গী পূর্ব থানা পর্যন্ত রাস্তা আরসিসি করণ কাজ ও টঙ্গী থানা হতে মা টাওয়ার পর্যন্ত আরসিসি ড্রেন ও রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। নগরীর টঙ্গী পূর্ব থানা সংলগ্ন ৫৫ নং ওয়ার্ড এলাকায় এ আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূইয়া। এছাড়া উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু, ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, ৫০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বক্কর সিদ্দিক, ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ নিরব প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর