July 8, 2026, 7:45 pm

সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের স্বরণে ঈশ্বরগঞ্জে মিলাদ-দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Saturday, September 2, 2023
  • 121 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশার, ঈশ্বরগঞ্জ :: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক ধর্মমন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ মতিউর রহমানের মৃত্যুতে রুহের মাগফিরাত কামনায় ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া- মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।২ সেপ্টেম্বর শনিবার উপজেলা আওয়ামীলীগের অফিসে দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এম পি।

আরো উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ।এসময় অন্যান্যদের মাঝে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ মোঃ রফিকুল ইসলাম বুলবুল,সহ- সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক(সাবেক ভিপি),যুগ্ম সাধারণ সম্পাদক এ কেএম হারুন অর রশিদ (হারুন),যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়াত হোসেন ভুইয়া ,দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ,সহ-দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন রাহুল,কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি,উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ও মাইজবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফরিদ মিয়া,ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাহবুব সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে শরীক হন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর