July 11, 2026, 8:58 am

ক্যাটরিনাকে নিয়ে হাজির ‘টাইগার’ সালমান

Reporter Name
  • আপডেট Saturday, September 2, 2023
  • 133 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: কয়েক বছর ধরে সময়টা ভালো যাচ্ছে না সালমান খানের। পরপর তিনটি সিনেমা ব্যর্থতার খাতায় নাম লিখিয়েছে। মেলেনি প্রশংসাও। এখন তার ঘুরে দাঁড়ানোর একমাত্র হাতিয়ার ‘টাইগার থ্রি’। সেই সিনেমার বার্তা নিয়েই এবার মাঠে নামলেন ভাইজান। আজ শনিবার (২ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম পোস্টার। যেখানে ‘টাইগার’রূপী সালমান খানের সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ। দুজনের চোখে-মুখে ক্ষিপ্রতা, হাতে শক্তিশালী বন্দুক। বোঝাই যাচ্ছে, নতুন মিশনেও অ্যাকশন-থ্রিলে চমকে দিতে চলেছেন তারা।

পোস্টারের সঙ্গে ‘টাইগার থ্রি’র মুক্তির তারিখও ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। বলা হয়েছে, চলতি বছরের নভেম্বরে দিওয়ালি উপলক্ষে মুক্তি পাবে ছবিটি। শুধু তাই নয়, ছবিটি হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায়ও মুক্তি দেওয়া হবে। পোস্টার শেয়ার করে সালমান খান বলেছেন, “টাইগার থ্রি’ নিয়ে আসছি দিওয়ালিতে। বড় পর্দায় যশরাজ ফিল্মসের ৫০ বছর উদযাপন করতে।”

এটি যশরাজ ফিল্মসের তুমুল জনপ্রিয় স্পাই ইউনিভার্সের পঞ্চম সিনেমা। যেই ফ্র্যাঞ্চাইজের সূচনা হয়েছে ২০১২ সালের ‘এক থা টাইগার’ দিয়ে। এরপর একে একে এসেছে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’। সবগুলো সিনেমাই বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। ধারণা করা হচ্ছে, ‘টাইগার থ্রি’ও সেই ধারা অব্যাহত রাখবে। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা নির্মাণ করেছেন মনীশ শর্মা। এতে খল চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এছাড়াও আছেন আশুতোষ রানা, রণবীর শোলে, রিধি ডোগরা প্রমুখ। অতিথি চরিত্রে হাজির হবেন শাহরুখ খান। সূত্র: বলিউড হাঙ্গামা

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর