July 8, 2026, 7:45 pm

গণসংযোগে সরকারের উন্নয়ন তুলে ধরেন ঈশ্বরগঞ্জের সাবেক এমপি আবদুছ ছাত্তার

Reporter Name
  • আপডেট Friday, September 1, 2023
  • 123 জন দেখেছে

বাশার, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি জনগণের কাছে গিয়ে খোজ খবর নিতে দেখা যায়।১লা সেপ্টেম্বর রোজ শুক্রবার উচাখিলা বাজার জামে মসজিদে জুময়া’র নামাজ আদায় করে সম্মানিত মুসল্লিদের সহিত কুশল বিনিময় করেন।পরে উচাখিলা ও বড়হিত ইউনিয়নের দলীয় নেতা-কর্মি ও এলাকার লোকজনের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

এছাড়াও বিভিন্ন বাজার ও মোড়ে গণসংযোগ করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরেন সাবেক এমপি জননেতা আবদুছ ছাত্তার। তিনি আরো বলেন আপনারা দেশকে ভালবেসে নৌকার পক্ষে কাজ করবেন।এসময় ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাহবুব সহ দলীয় নেতা-কর্মি সাধারন লোকজন পাশে ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর