July 8, 2026, 7:45 pm

শ্রীপুরে মধ্যরাতে মহড়া: জেলা ছাত্রলীগের সম্পাদকসহ ১২ জনের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা

Reporter Name
  • আপডেট Friday, September 1, 2023
  • 130 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে আগ্নেয়াস্ত্রের মহড়া, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার সকালে যুবলীগ নেতা আজিজুর রহমান জনের মা রেখা রহমান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির মোড়ল (২৮), ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন (২৪), শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ (২৪), নয়ন (২৪), ইব্রাহিম খলিল (২৪), আনোয়ার হোসেন (২৮), মো. রুমান (২৪), শাকিল (২৮), সুজন (২৫), তাজারুল ইসলাম, (২৬), সুজন (২৬) ও সিদ্দিকুর রহমান (২৪)। তাঁদের মধ্যে আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ ও জেলা ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ফাঁকা গুলি ছুড়ে যুবলীগ নেতা আজিজুর রহমান জনের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। তাতে তাঁর প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হৃদয় শেখ ও সিহাব হোসেনের বিষয়ে আগামীকাল শনিবার বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর