July 23, 2026, 6:47 am

পাঁচ সিটি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা

Reporter Name
  • আপডেট Saturday, April 15, 2023
  • 313 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে আজ শনিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন। গাজীপুর সিটির মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন এবং খুলনায় মনোনয়ন পেয়েছেন তালুকদার আব্দুল খালেক। বেলা ১১টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর