August 18, 2026, 1:41 pm

টঙ্গীতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Tuesday, August 29, 2023
  • 205 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: টঙ্গীতে রাকিবুল হাসান ইমন (২০) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর গাজীবাড়ি এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। রাকিবুল হাসান ইমন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খারহাট গ্রামের হাসান মিয়ার ছেলে। তিনি রাজধানী উত্তরার সানরাইজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। সে টঙ্গীর গাজীবাড়ি এলাকায় পরিবারের সাথে বাস করতো।
পুলিশ জানায়, ইমন লেখাপড়ার পাশাপাশি তার বাবার চায়ের দোকানে কাজ করতেন। মঙ্গলবার ভোরে দোকানে কাজ শেষে বাসায় ফিরে আসেন। পরে নিজ কক্ষে ঘুমিয়ে যান। একপর্যায়ে ইমনের কক্ষের দরজা খোলা দেখতে পেয়ে ঘরের ভেতরে যান তার মা। এসময় ঘরের সিলিংয়ের সাথে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত নিথর দেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মা রোকসানা বেগম বলেন, প্রায়ই রাত জেগে তার বাবার সাথে চায়ের দোকানে কাজ করতো ইমন। আজ ভোরে দোকান থেকে ফিরে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরে দরজা খোলা পেয়ে ঘরের ভেতরে গিয়ে ইমনের ঝুলন্ত লাশ দেখতে পাই। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো আশরাফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর