July 4, 2026, 1:42 pm

গাজীপুরে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, August 24, 2023
  • 153 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাসন থানার ওসি মোঃ আবু সিদ্দিক বলেন, মঙ্গলবার দিবাগত গভীর রাতে বাসন থানাধীন নলজানী এলাকায় আমান্তা টাওয়ার এর সামনে জয়দেবপুরগামী পাঁকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি গ্রহন করার সময় ওই পাঁচজনকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে একটি লোহার দা, দুইটি চাইনিজ কুড়াল, একটি লোহার ছুরি, একটি স্টীলের চাকু উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো ময়মনসিংহের মোঃ সেলিম মিয়া(২২) ও মোঃ মোবারক (২০), টাঙ্গাইলের মোঃ বাবু মিয়া(২১) ও মোঃ আশিক মিয়া (২০) এবং নেত্রকোনার মোঃ জুলহাস মিয়া (৩৪)। এ ব্যাপারে রাতেই বাসন থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর