July 4, 2026, 1:41 pm

সেনাবাহিনীর শুটিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name
  • আপডেট Thursday, August 24, 2023
  • 137 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আর্মি শুটিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম সেনা শুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং রংপুর সেনা শুটিং ক্লাব রানারআপ হওয়ার গেৌরব অর্জন করে। এ ছাড়া বিশেষ ক্রীড়া নৈপূণ্য প্রদর্শনের জন্য সাভার সেনা শুটিং ক্লাবের ল্যান্স কর্পোরাল মো. আব্দুর রাজ্জাক সার্বিকভাবে শ্রেষ্ঠ শুটার নির্বাচিত হন।১০ ও ৫০ মিটার রেঞ্জে ৬টি ইভেন্টের উপর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর আটটি শুটিং ক্লাবের সর্বমোট ১০১ জন সেনা শুটার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি শুরু গত ১৯ আগস্ট।

প্রধান অতিথি ছাড়াও সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকা সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর