August 18, 2026, 8:23 pm

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, August 18, 2023
  • 135 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম শাহাদত হোসেন সাধু (৪২)। ওই এলাকার ইমন আলীর ছেলে। পুলিশ সূত্রে জানায়, দীর্ঘদিন যাবৎ শাহাদত হোসেন নিজ হেফাজতে দেশীয় অস্ত্র মজুদ করে আসছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৪টি স্টীলের তলোয়ার, একটি স্টীলের ক্রিস, একটি স্টীলের পাতা, চারটি স্টীলের পাত ও একটি পুরাতন গেন্ডিং মেশিন উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে শুত্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর