July 21, 2026, 7:42 pm

রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে দুই শিশু গুলিবিদ্ধ

Reporter Name
  • আপডেট Thursday, February 23, 2023
  • 641 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে দুই শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ বুধবার দুপুর ২টার দিকে উখিয়ার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলো- ৮নং ক্যাম্পের ওবায়দুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) এবং একই ক্যাম্পের আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নুর বশর বলেন, দীর্ঘদিন ধরে দুটি সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে চাঁদাবাজি, অপহরণ, আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা চলছে। এ নিয়ে আজ সকাল থেকে দফায় দফায় গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই শিশু গুলিবিদ্ধ হয়। তাদের আবস্থা গুরুতর। এখানে সব রোহিঙ্গা আতঙ্কে আছেন। আমরা নিরাপত্তা চাই।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আহত দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর