May 31, 2026, 5:21 pm

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট Thursday, April 13, 2023
  • 300 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: “সেবাই আমাদের লক্ষ্য” স্লোগানকে ধারণ করে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে টঙ্গীর উত্তর আরিচপুর হাফিজ উদ্দিন ব্যাপারী রোডের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করেন টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা। এসময় ৫০ জন বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী অসহায় মানুষের মাঝে দুই প্যাকেট সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুজন সরোয়ারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আল আমিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নম্বর ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত কাউন্সিলর আবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মোহাম্মদ আলী ভূঁইয়া, অমল চন্দ্র ঘোষ, খোরশেদ আলম ও দৈনিক যুগান্তরের টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি আনোয়ার হোসেন মাস্টার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান আকাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পলাশ মিয়া, আমাদের সংবাদ পত্রিকার সাংবাদিক মোস্তফা মিয়া, আনন্দ টিভি সাংবাদিক শাকিল আহমেদ, জেটিভির সাংবাদিক নুরুজ্জামান শেখ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর