September 21, 2026, 12:55 pm

বিএনপির লাফালাফি বেশি দিন থাকবে না : মুক্তিযুদ্ধ মন্ত্রী

Reporter Name
  • আপডেট Wednesday, August 16, 2023
  • 110 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত, এটা জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রমাণিত। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তিনি সবচেয়ে বেশি বেনিফিশিয়ারিস হয়েছেন। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী, গণভোজ ও মিলাদ মাহফিলে কালিয়াকৈরে উপজেলার মাজুখান উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনি এ কথা বলেন।মোজাম্মেল হক বলেন, ‘বিএনপির আমলে দেশে কোনো উন্নয়ন হয় নাই। আজকে দেখেন আপনাদের এলাকায় উন্নয়ন করার মতো জায়গা নাই। শেখ হাসিনা এই উন্নয়ন করে দিছেন। খালেদা জিয়া বলেন, আমি পারি নাই, শেখ হাসিনা পারে কেন? ওরে টেনে-হিঁচড়ে নামাও, নিচে নামাও। আজকে বিদেশি মদদে তারা লাফায়। এ লাফালাফি বেশি দিন থাকবে না। কারণ তারা জনগণের সমর্থন পায় নাই।’
মৌচাক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন জালালের সভাপতিত্বে মৌচাক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন মেম্বারের সঞ্চালনায়  অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ সিকদার, গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক  কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিব উল্যা বেলালীসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর