স্টাফ রিপোর্টার, গাজীপুর :: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের নির্দেশনায় ও গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)’র ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদরাসার মাঠে ভাওয়ালগড় ইউনিয়নের দু’শ গরীব দুঃস্থ এবং অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাউল, ডাল, চিনি, তৈল এবং আলু) বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ব্যাটারিয়ন (৬৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মো. রফিকুল ইসলাম পিবিজিএম, পিএসসি, পদাতিক। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর মো. ফারজিন ফাহিম, এসি। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।