ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্দোগে মাসব্যাপী শোকাবহ পনেরই আগস্ট উপলক্ষে আলোচনা, সড়ক দিয়ে মিছিল ও দোয়া মাহফিল অনুষ্টিত হচ্ছে।এরই অংশ হিসেবে ১৫ আগস্ট মঙ্গলবার স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার শাহাদাত বার্ষিকীর স্বরণে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।প্রধান অতিথির বক্তব্যে আবদুছ ছাত্তার ১৫ ই আগস্টের বিভিন্ন দিক তুলে ধরেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম বুলবুল।
এসময় পুলিশের সাবেক এআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রহিম এবং উপজেলা আওয়ামীলীগের লোকজন ছাড়াও পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান হাবিব সহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য মো মাহবুবুর রহমান মাহবুব সহ প্রত্যেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের নেতৃত্বে লোকজন স্লোগান দিয়ে বিশাল মিছিলে যোগদান করেন।