July 23, 2026, 12:23 pm

কোহলি বললেন বাবর সম্ভবত এ সময়ের সেরা

Reporter Name
  • আপডেট Sunday, August 13, 2023
  • 120 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: ক্রিকেটে বর্তমান সময়ে কে সেরা ব্যাটার তা নিয়ে বিরাট কোহলি ও বাবর আজমের মাঝে তুলনা চলে। আর ভারত-পাকিস্তানের মাঝে রাজনৈতিক বৈরিতা থাকলেও এই দুই তারকার মাঝে সেসবের ছাপ পড়েনি কখনও। বরং তাদের মাঝে সম্পর্কটা যে শ্রদ্ধার সেটার প্রমাণ পাওয়া গেছে অনেকবার। বিরাট কোহলি এবার সেরা ব্যাটারের তকমা দিলেন পাকিস্তানের অধিনায়ককে। কোহলি বলেন, ‘বাবর সম্ভবত এ সময়ের সেরা।’

স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে দুজনের সম্পর্ক নিয়ে কথা বলেছেন কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক বলেছেন, সেই ২০১৯ সালের বিশ্বকাপে দু’জনের প্রথম সাক্ষাতের পর সম্পর্কটা অটুট আছে এখনও। কোহলি বলেন, ‘বাবরের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় ২০১৯ বিশ্বকাপে ম্যানচেস্টারের ম্যাচের পর। আমি আগে থেকে ইমাদ ওয়াসিমকে চিনতাম। ওর সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে পরিচয়। ওই আমাকে বলে বাবর নাকি কথা বলতে চায়। তার পর আমরা এক সঙ্গে বসে আড্ডা দিয়েছি। ওই ম্যাচ নিয়ে কথাও বলেছি। প্রথম দিন থেকেই তার কাছ থেকে গভীর শ্রদ্ধা ও সম্মান পেয়েছি। যেটার পরিবর্তন আজও হয়নি।’

তার পরেই বাবরের প্রংশসায় পঞ্চমুখ হন কোহলি। তার চোখে সব ফরম্যাট মিলিয়ে বাবরই সেরা ব্যাটার। কোহলি বলেন, ‘ঘটনা আর যাই থাকুক না কেন, এই মুহূর্তে সম্ভবত বাবরই সব ফরম্যাট মিলে সেরা ব্যাটার। এবং এটাই সত্যি। বাবর এতই ধারাবাহিক পারফর্ম করে যে ওর খেলা সব সময় উপভোগ করি।’

সাদা বলের ক্রিকেটে ক্যারিয়ারের সেরা পর্যায়েই আছেন বাবর আজম। হাশিম আমলা ও ভিভ রিচার্ডসকে পেছনে ফেলে এই বছর ওয়ানডে ইতিহাসের দ্রুততম ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানি তারকা। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটারও তিনি। অপর দিকে কোহলির অবস্থান নবম। টি-টোয়েন্টিতেও বাবরের অবস্থান তৃতীয়।  

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর