November 18, 2026, 6:20 am

মিরসরাইয়ে বিদেশি মদ-গাঁজাসহ কারবারি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, August 13, 2023
  • 144 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: মিরসরাই থেকে ৯৪ বোতল বিদেশি মদ ও ১৪ কেজি গাঁজাসহ মো. কফিল উদ্দিন (২৫) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। মো. কফিল উদ্দিন ফেনী সদর থানার ১১ নম্বর মোটবী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম লক্ষ্মীপুর এলাকার আমিনুল হকের ছেলে।

মিসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, শনিবার দিনগত রাতে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকা থেকে ৯৪ বোতল বিদেশি মদ ও ১৪ কেজি গাঁজাসহ মো. কফিল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদকবহনের কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, মিরসরাইয়ের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মাদকগুলো চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল বলে তারা স্বীকার করেছে। মো. কফিল উদ্দিনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর