স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের শুভ উদ্বোধন ও এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। আজ শনিবার সকালে বিদ্যালয়ের শহীদ আহসান উল্লা মাস্টার একাডেমিক ভবন অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে ও বাংলা বিভাগের শিক্ষক রতন কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ ওসমান আলী। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মো: মজিবুর রহমানসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সদ্য বিদায় শিক্ষার্থীদের হাতে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র তুলে দিয়ে ভালো ফলাফলের আশা ব্যক্ত করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।