নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল :: টাঙ্গাইলের সখীপুরে গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন প্রকল্পের জমিসহ ৩০টি ঘর হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সকালে সারাদেশে একযোগে আশ্রয়ণ প্রকল্পের জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে সখীপুরের ২০০ জন ভূমি ও গৃহহীন মানুষের মধ্যে জমিসহ ঘর হস্তান্তর করা হলো।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান শেষে জমিসহ ঘর পাওয়া ৩০ জনের হাতে জমির কাগজ ও ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়।প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। এছাড়া পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদসহ অন্যান্যরা আলোচনায় অংশ নেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, ওসি মো. রেজাউল করিম, চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যানবৃন্দ এবং আশ্রয় প্রকল্পের জমি ও ঘর গ্রহীতারা উপস্থিত ছিলেন।