July 4, 2026, 7:06 pm

গাঁজা ও বিদেশী মদ উদ্ধার, নারীসহ ২জন আটক

Reporter Name
  • আপডেট Wednesday, August 9, 2023
  • 135 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদেশী মাদকসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজন নারী রয়েছে। অভিযানের সময় আরো তিনজন পালিয়ে যায়। আজ বুধবার বড়লেখা থানায় পলাতকসহ পাঁচজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আর আটক দু’জনকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে। আটকরা হলেন আফজাল হোসেন (২৬) ও জহুরা আক্তার (৪১)।

থানা সূত্রে জানা যায়, বিকেলে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বড়লেখা পৌর এলাকার মহুবন্দ মাইজপাড়া থেকে বিদেশী মদসহ আফজাল ও জহুরাকে গ্রেফতার করে। এ সময় আটকদের থেকে ১৮ বোতল বিদেশী মদ ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মহুবন্দ মাইজপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও এক নারীসহ এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় বাড়ির মালিক রিয়াজ উদ্দিনসহ আরো দু’জন পালিয়ে যায়।

পুলিশ তল্লাশী চালিয়ে রিয়াজ উদ্দিনের বেড রুমের খাটের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা, ওয়ারড্রবের ড্র্যয়ারের ভেতর থেকে ছয় বোতল ও পাশের এক গুদাম ঘর থেকে ১২ বোতলসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় আটক দু’জন ছাড়াও পলাতক আরো তিনজনের বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর