August 18, 2026, 10:19 pm

গাজীপুরে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালিত

Reporter Name
  • আপডেট Wednesday, August 9, 2023
  • 130 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ‘সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’-এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার গাজীপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী শফিকুল আলম, উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, সিটি করপোরেশনের সচিব মো: আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদ হোসেন, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রীনা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর