July 4, 2026, 5:38 pm

সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন হত্যা ও চালকের ফাঁসির দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name
  • আপডেট Tuesday, August 8, 2023
  • 155 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ায় ট্রাকচাপায় সাংবাদিক শেখ মঞ্জুর হোসেন মিলন হত্যার প্রতিবাদে এবং চালকের ফাঁসির দাবীতে সাংবাদিকরা আজ মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে। কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে সহ সভাপতি সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সালাম শান্ত, গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ মুসা, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, গাজীপুর প্রেসক্লাবের সদস্য আবদুল গাফফার, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম হোসেন বকুল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আবদুল আলীম প্রমূখ।

এ সময় সাংবাদিকরা বলেন, ঘাতক ট্রাক চালক গ্রেপ্তার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে থাকা ট্রাক হেলপার ও মালিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। ট্রাক মালিক ও চালকরা মামলা ভিন্নখাতে প্রভাবিত করতে থানা প্রশাসনের সাথে আঁতাত করছে বলে অভিযোগ করেন। 
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাংবাদিক শেখ সফিউদ্দিন জিন্নাহ, সমকালের আবদুল কাইয়ুম, দেশ রূপান্তরের তপন বিশ্বাস, আলোকিত বাংলাদেশের আকরাম হোসেন রিপন, যুগান্তরের খোরশেদ আলম ও সাংবাদিক মাহমুদুল হাসানসহ অন্যান্যরা। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট শুক্রবার সকালে গাজীপুর থেকে কাপাসিয়া গ্রামের বাড়ি পাবুর আসার সময় কোটবাজালিয়া বাজারের পাশে বালুবোঝাই একটি ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়। ঘটনারদিন রাতে নিহতের ছোটভাই বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর