নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :: বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মদিন উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার দলীয় কার্যালয়ে দোয়া এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতালে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ তোজাম্মেল হক টুটুল, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, শিক্ষা সম্পাদক লতিফা জামাল আওয়ামী লীগের, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খানম, ধর্ম বিষয়ক সম্পাদক রাজিউদ্দীন খান, জেলা আওয়ামী লীগের সদস্য রেশমা আক্তার হাসি ও উপ-প্রচার সম্পাদক আওয়ামী লীগের আশিকুর রহমান আওয়ামী লীগের আওয়ামী লীগের উপস্থিত ছিলেন।