সাথী আক্তার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে-(১) মোসা: শান্তা আক্তার (২৬), স্বামী-শাকিল আহম্মেদ, সাং-মরকুন পশ্চিমপাড়া, থানা-টঙ্গী পূর্ব, জেলা: গাজীপুর। (২) মোসা: কোহিনুর বেগম (৫০), স্বামী-সুরুজ মিয়া, সাং-ইসলামপুর, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ। বর্তমান ঠিকানা: সাং-নওগাঁ রেল কলনী, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর। (৩) মোসা: চাঁদনী আক্তার (২৮), স্বামী-মৃত আলম, সাং-কেরানীরটেক, থানা-টঙ্গী পূর্ব, জেলা: গাজীপুর। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক নিয়ে অবস্থান করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় গিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে টঙ্গীসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ১নং আসামীর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানার মামলা নং-১৫, তারিখ-০৭/০২/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০(ক)/৪১। ২নং আসামীর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানার মামলা নং-৬০, তারিখ-২৩/১২/২০১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০ (ক) /১৪ (ক)। ৩নং আসামীর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানার মামলা নং-৩১, তারিখ-১৬/১২/২০২০, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১৯ (ক)।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল ইসলাম বলেন, টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত আছে।