নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ :: বিশ্ব ব্যাংকের অর্থায়নে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর সভার ২নং ওয়ার্ডের হাইওয়ে রোড হতে চরনিখলা লিংক রোড ( বসুন্ধরা রোড) পর্যন্ত প্রায় ২৮ লক্ষ টাকা ব্যায়ে ২২৬ মিটার আরসিসি রাস্তা পূনর্গঠন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেলে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার (কমান্ডার) ওই রাস্তার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, পৌর সচিব জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আজিজুল হক জীবনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।