July 25, 2026, 2:16 am

গাজীপুরে ডাকাত সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Reporter Name
  • আপডেট Sunday, August 6, 2023
  • 144 জন দেখেছে
?????????????????????

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি কর্পোরেশনের মজলিশপুর এলাকায় ডাকাত সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে কয়েক গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত মধ্যরাতে। নিহত হলেন, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কালুয়ার চর গ্রামের পাষাণ মোল্লার ছেলে আসাদ উদ্দিন মোল্লা (৬৫) ।

এলাকাবাসীর ও পুলিশ জানায়, গাজীপুরের মহানগরীর কড্ডা এলাকা থেকে শনিবার দিবাগত মধ্যরাতে নৌকা নিয়ে মাছ ধরতে ধরতে কারখানা বাজারের দিকে যাচ্ছিলেন আসাদ উদ্দিন মোল্লা। তার ছোট নৌকাটি মজলিশপুর এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন দেখতে পায়। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাকে নৌকাটি থামাতে বলে। তুরাগ নদী কিছুটা স্রোত থাকায় নৌকা থামাতে সময় লেগে যায়। এ সময়ে তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। বিপরীত দিক থেকে একই সময়ে আসা একটি ট্রলার (ইঞ্জিন চালিত নৌকা) আসাদ উদ্দিনের নৌকাটির উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে নৌকাটি ডুবে যায়। পরে লোকজন নৌকায় থাকা আসাদ উদ্দীনকে ধরে উপরে উঠিয়ে নিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, নিহত ব্যক্তি ডাকাত ছিলেন না বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তিনি মাছ ধরতে গেলে এলাকার লোকজন সন্দেহবশত তাকে ধরে মারধর করে। এতে তার মৃত্যু হয় । লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর