July 25, 2026, 2:16 am

গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত 

Reporter Name
  • আপডেট Sunday, August 6, 2023
  • 144 জন দেখেছে
?????????????????????

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় পোশাক কারখানার ৫ তলার ছাদ থেকে নিচে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ওই শ্রমিক মারা যান। নিহতের নাম জালাল উদ্দিন (৪৫)। তিনি রাজশাহীর বাঘা থানার গৌরাঙ্গপুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকায় বাসা ভাড়া থেকে কোনাবাড়ী এলাকায় একতা নীট ফেব্রিক্স কারখানার লোডার হিসেবে কাজ করতো জালাল উদ্দিন। শনিবার বিকেলে কাজ করার সময় ৫ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় তিনি। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জালাল উদ্দিনকে মৃত ঘোষণা করে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান লিটন জানান, কারখানার ছাদ থেকে পড়ে জালাল উদ্দিন গুরুতর আহত হন। করে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর