October 3, 2026, 11:59 am

গাজীপুরে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

Reporter Name
  • আপডেট Sunday, August 6, 2023
  • 141 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে তার জন্মদিন উদযাপন করা হয়।
এ সময় গাজীপুর জেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাজীপুর জেলা ইউনিট কমান্ড, গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস, আনসারসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সুধী সমাজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসনের উদ্যোগে ও গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়াবিদদের মাঝে বৃক্ষরোপন শেষে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সন্মেলন কক্ষে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ এবং স্বেচ্ছাসেবী যুব সংগঠনগুলোর মাঝে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন জিএমপির উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো: শামছুর রহমান, গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: রবিউল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর