August 18, 2026, 5:24 pm

শেখ কামালের প্রতিকৃতিতে আইজিপি-কাবাডি ফেডারেশনের সভাপতির শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Saturday, August 5, 2023
  • 174 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ শনিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে তিনি এ শ্রদ্ধা জানান। আজ বিকেলে এ তথ্য জানান পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান।

তিনি জানান, ছাত্রলীগের একজন সংগ্রামী, আদর্শবাদী ও নিবেদিত কর্মী শেখ কামাল ’৬৯-এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি বলেন, শেখ কামালের জন্মদিন উপলক্ষে আজ সকালে রাজধানীর ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এসময় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কাবাডি ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশ কাবাডি জাতীয় দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর