July 4, 2026, 1:35 pm

রাজধানীর বাইরে যাচ্ছে তিন টার্মিনাল, কাঁচপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন বুধবার

Reporter Name
  • আপডেট Saturday, August 5, 2023
  • 160 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: যানজটের ভোগান্তি নিরসনের লক্ষ্যে রাজধানীর ভেতরের সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল সরানো হচ্ছে। ইতোমধ্যে তিন আন্তজেলা বাস টার্মিনালের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা ও জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। এর মধ্যে আগামী বুধবার কাঁচপুর টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিন বাস টার্মিনাল স্থানান্তরের এই প্রকল্পে হেমায়েতপুর, বাঘাইর, কাঁচপুর দক্ষিণ, ভুলতা এবং গ্রাম ভাটুলিয়ায় নতুন টার্মিনাল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে আটি বাজার, কাঁচপুর উত্তর, কাঞ্চন, বাইপাইল এবং গাজীপুরে আরও পাঁচটি নতুন বাস ডিপো নির্মিত হবে। 

প্রস্তাবিত টার্মিনালগুলো নির্মিত হলে গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদে বিদ্যমান তিনটি বাস টার্মিনালকে সিটি বাস ডিপো হিসেবে ব্যবহার করা হবে। আশা করা হচ্ছে, এতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আসার পাশাপাশি যানজটও নিরসন হবে।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক কাজী মো. বোরহান উদ্দিন বলেন, বাস টার্মিনাল স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী বুধবার কাঁচপুর টার্মিনালের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এই টার্মিনালগুলোতে মাল্টিমডাল-পরিবহন সুবিধা থাকবে। 

তিনি বলেন, আর চলতি মাসের মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনালের সংস্কার কাজ শেষ হবে। কাঁচপুর আন্তজেলা টার্মিনালের নির্মাণকাজ শেষ হলে সায়েদাবাদ টার্মিনালটি সিটি টার্মিনাল হিসেবে ব্যবহার করা হবে। 

এদিকে উত্তর সিটি করপোরেশনে সূত্রে জানা যায়, গ্রাম ভাটুলিয়া ও হেমায়েতপুর আন্তজেলা বাস টার্মিনালের জন্য জমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। কাজ শেষ হলে টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর