July 23, 2026, 1:39 pm

৩ হাজার পিচ ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

Reporter Name
  • আপডেট Saturday, August 5, 2023
  • 232 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি সাতরং এলাকা থেকে ৩ হাজার ৩শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শাকের আহমদ শাকিল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। শাকিল কক্সবাজারের টেকনাফ থানার হীলা তেলীপাড়া এলাকার মৃত হাসান সওদাগরের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-ডিবি) মো. আসাদুজ্জামান জানান, টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি সাতরং এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় শাকের আহমদ শাকিলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৩ হাজার ৩শ’ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৯০ হাজার টাকা। জব্দ করা ইয়াবাগুলো কক্সবাজার থেকে ক্রয় করে গাজীপুরের মজনু মিয়ার নিকট বিক্রির জন্য টঙ্গীর হিমারদীঘি সাতরং এলাকা অবস্থান করছিল শাকিল। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর