স্টাফ রিপোটার, গাজীপুর :: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮ জন। আজ শুক্রবার ভোরে গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় মাইক্রোবাসের চাকা ফেটে দুর্ঘটনা ঘটে। এতে দুই বন্ধু নিহত হয়েছে এবং ৮ জন আহত হয়। হতাহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়।
কোনাবাড়ি থানার এসআই মো. আবুল কাশেম বলেন, আজ শুক্রবার ভোরে কয়েকজন বন্ধু মিলে একটি মাইক্রোবাসে মহানগরের কাশিমপুর থেকে কিশোরগঞ্জের নিকলি হাওরে ঘুরতে যাচ্ছিলেন। পথে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো কাভার্ডভ্যান ও সড়ক বিভাজকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে গাড়ীর চালকসহ গাড়ির চালকসহ ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের মরদেহ হাসপাতালে আছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে ঢাকা থেকে প্রকাশিত ভোরের দর্পণ পত্রিকায় গাজীপুরের প্রতিনিধি মনজুর হোসেন মিলন কাপাসিয়ার নিজ বাড়ি থেকে ফেরার পথে ড্রাম ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন। মিলন গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতিও ছিলেন।