August 18, 2026, 2:36 pm

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, August 2, 2023
  • 163 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানার পুলিশ। মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তি টঙ্গী বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাকা রাস্তার উপর ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো, মো: বিজয় হোসেন (২০), মো. নুরুল ইসলাম ওরফে ভাবলু (৩২) ও মো. সুজন মিয়া (২৬)। এ সময় তাদের কাছ থেকে ৩টি চাকু উদ্ধার করা হয়। এ বিষয় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার ০৫।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর