August 18, 2026, 1:41 pm

ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও তার বাবাকে তুলে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • আপডেট Wednesday, August 2, 2023
  • 131 জন দেখেছে

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও তার বাবা রফিকুল ইসলাম মোল্লাকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ আগস্ট) দিনগত রাত ৮টার দিকে সাদা পোশাকধারীরা বাসায় ঢুকে রুমের দরজা ভেঙে তাদের তুলে নিয়ে যান বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।

তিনি জানান, রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যান। এরপর রাত ২টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযান শেষে বেরিয়ে যাওয়ার সময় বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যায় ডিবি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর