July 23, 2026, 1:36 pm

পুলিশের পোশাক পড়ে টিকটক করার সময় নারীসহ ৬জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Saturday, July 29, 2023
  • 155 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :: পুলিশের পোশাক পরে টিকটক ভিডিও করার সময় নারীসহ ছয় টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রাহাত আলীর ছেলে রওনক বিশ্বাস (২৩), নগরীর পবা থানার আয়নাল হকের ছেলে মোস্তাকিম (২৫), রাজপাড়া থানার মৃত মনছুর রহমানের ছেলে আল মামুন (৪৭), কাশিয়াডাঙ্গা থানার আব্দুর রাজ্জাকের ছেলে সাজু আহমেদ (৩৩), কুষ্টিয়া জেলার সদর থানার মঞ্জুর হোসেনের ছেলে হাবিবুর রহমান (১৯) ও পাবনা জেলার ঈশ্বরর্দী থানার আবদুল মান্নানের মেয়ে আয়েশা সিদ্দিকা (২২)।

পুলিশ জানায়, শুক্রবার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে পুলিশের পোষাক পড়ে কয়েকজন নারী ও পুরুষকে পুলিশ সম্পর্কে নেতিবাচক তথ্য সংগ্রহ এবং প্রচার করার নিমিত্তে টিকটক ভিডিও ও স্থিরচিত্র ধারণ করার সময় তাদের আটক করা হয়। এসময় নারী টিকটকার কর্তৃক পুলিশের পোশাক পরার কারণ জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। তাদের কাছে থাকা টিকটকের স্ক্রিপ্ট পর্যালোচনায় দেখা যায়, তাতে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর