July 23, 2026, 1:33 pm

গাজীপুরে ১৪শ’ পিস ইয়াবাসহ ৪জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Monday, July 24, 2023
  • 128 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম ভুরুলিয়া ও টঙ্গী এলাকা থেকে ১হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪জন আটক করেছে গাজীপুর মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশ। রোববার রাতে মহানগরের পশ্চিম ভুরুলিয়া এলাকায় গাজীপুর মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃতরা হলো- কুষ্টিয়ার দৌলতপুর থানার নজিবপুর এলাকার মৃত আলী আকবারের ছেলে আয়াতুল আমীন কনক (২৯), নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার আনন্দবাজার এলাকার তাইজুদ্দিনের ছেলে আমান (৩৯), ঢাকার খিলক্ষেত থানা এলাকার আবুল কালামের ছেলে মোঃ সেলিম (৩০) ও ময়মনসিংহের ফুলপুর থানার মোঃ সেলিমের ছেলে রূপচান মিয়া মুসা (৩৪)।

গাজীপুর মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ভুরুলিয়া এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে আয়াতুল আমীন কনক ও আমানকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবার ট্যাবলেট জব্দ করা হয়েছে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর পাগাড় এলাকায় অভিযান চালিয়ে সেলিম ও রূপচান মিয়া মুসাকে আটক করা হয়। এ সময় তাদের দুজনের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর