November 24, 2026, 5:33 pm

নৈরাজ্য প্রতিহত করতে টঙ্গীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মহড়া

Reporter Name
  • আপডেট Tuesday, November 24, 2026
  • 22 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিকদের আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর ও নৈরাজ্য প্রতিহত করতে মোটরসাইকেল মহড়া দিয়েছেন টঙ্গী পশ্চিম থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে এ মিছিল শুরু হয়।
মিছিলটি টঙ্গীবাজার, টঙ্গী পূর্ব থানা রোড, মিলগেট, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, গাজীপুরা, বেক্সিমকো, খাঁপাড়া, সাতাইশ রোড, ভাদাম ও তিলারগাতী রোডসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে এশিয়া পেট্রলপাম্প এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসীরা নিরীহ পোশাক শ্রমিকদের ব্যবহার করে এলাকায় নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করতে আমরা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ দুই সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর