November 23, 2026, 6:13 pm

টঙ্গীতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিএনপির অবস্থান কর্মসূচি

Reporter Name
  • আপডেট Monday, November 23, 2026
  • 20 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: দেশব্যাপী বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত এবং টঙ্গী-গাজীপুর এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে টঙ্গী পূর্ব থানা এলাকার বিসিক শিল্পনগরীতে এ কর্মসূচি পালন করা হয়।
গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন সরকার ও সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা এতে অংশ নেন।
কর্মসূচিতে নেতাকর্মীরা দেশের চলমান পরিস্থিতিতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে টঙ্গী ও গাজীপুর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর