November 24, 2026, 5:29 pm

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

Reporter Name
  • আপডেট Tuesday, November 24, 2026
  • 17 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকালে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ছিনতাই করার সময় তাদের আটক করা হয়। ওই নারী ছিনতাইকারী হাসপাতালে ব্যস্ত রোগী ও স্বজনদের টার্গেট করে স্বর্ণালংকারসহ মালামাল ছিনতাই করে।
আটকৃত ওই চার নারী হলেন— মরিয়ম আক্তার (২২), আয়শা বেগম (৪০), ছায়মা বেগম (৪৫) ও জান্নাত খাতুন (২১)। চার নারী উপজেলার চন্দ্রা এলাকায় ভাড়া বাড়িতে থেকে থেকে বিভিন্ন সময় ছদ্মবেশে ছিনতাই করে আসছিল।
হাসপাতাল কতৃপক্ষ ও পুলিশ জানায়, ওই নারী চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্নস্থানে ছদ্মবেশে নারীদের স্বর্ণের অলংকার, মোবাইল ফোন, টাকা ছিনতাই করে আসছিল। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ৪ নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে রোগী ও স্বজনদের ভীরের মাঝে এক নারীর গলার চেইন ও কানের দুল ছিনতাইরের চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা ও দায়িত্বরত আনসার সদস্যরা বিষয়টি টের পেয়ে ওই নারীদের আটক করে গণপিটুনি দেয়। পরে বিষয়টি পুলিশেকে জানালে দুপুরে ওই চার নারীকে হাসপাতাল থেকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে এর আগেও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, চার নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর