নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন যুবদলের নেতা নাজমুল হোসেন মন্ডল।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাজীপুর মহানগর যুবদলের এ আংশিক কমিটির অনুমোদন দেন।
নাজমুল হোসেন মন্ডল এর আগে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।দীর্ঘদিন ধরে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।
নবগঠিত কমিটিতে সাজেদুল ইসলামকে সভাপতি ও শেখ ইমরান রেজাকে সাধারণ সম্পাদক এবং নাজমুল হোসেন মন্ডলকে সাংগঠনিক সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এবং আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাজমুল হোসেন মন্ডল বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই। গাজীপুর মহানগর যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।