November 18, 2026, 1:20 am

শিশুখাদ্য-ওষুধে অনিয়মের দায়ে কুমিল্লায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • আপডেট Monday, November 16, 2026
  • 35 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: অননুমোদিত শিশুখাদ্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরিসহ বিভিন্ন অনিয়মের দায়ে কুমিল্লার লালমাইয়ে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বাগমারা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
তিনি বলেন, অননুমোদিত শিশুখাদ্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং পণ্য ক্রয়ের ভাউচার দেখাতে না পারায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিসামগ্রী তৈরির দায়েও একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অনিয়মের দায়ে তাজা ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার, ফিরোজ মেডিকেল হলকে ১৫ হাজার, ফারিয়া বেকারিকে ১০ হাজার, হাসান মেডিকেল হলকে ৫ হাজার এবং প্রকাশ পাল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এবং ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকারের কর্মকর্তা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর